Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষঃ
    • প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
    • https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbnpbd.org%2Fvideos%2F2760145690998904%2F&show_text=false&width=560&t=0
    • ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু
    • বাজার ব্যবসায়ীদের আয়োজনে মুন্সীরহাটে খালেদা জিয়ার জন্য দোয়া
    • নিখোঁজের চারদিনেও সন্ধান খোঁজ মেলেনি শিশু আরাফের
    • ধানক্ষেত থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফেনীর শাহরিয়ার
    Facebook X (Twitter) LinkedIn Instagram Twitch
    Feni News
    • হোম
    • সর্বশেষ
    • জাতীয়
    • আর্ন্তজার্তিক
    • রাজনীতি
    • অর্থনীতি
    • ফেনী জেলা
      • ছাগল নাইয়া
      • দাগনভূঁয়া
      • পরশুরাম
      • ফুলগাজী
      • সোনাগাজী
    • খেলাদুলা
    • বিনোদন
    • ধর্মীয়
    • শিক্ষা
    Feni News
    You are at:Home»হোম»ফেনীতে পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামাতের বিক্ষোভ

    ফেনীতে পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামাতের বিক্ষোভ

    0
    By ফেনী নিউজ on October 12, 2025 হোম

    আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ফেনীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফতে মজলিস। রোববার (১২ অক্টোবর) পৃথক সময়ে তিনটি সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করেন।

    দুপুরে ফেনী শহরের সালাম কমিউনিটি সেন্টার থেকে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে বের হয়। কেন্দ্রীয় মজলিসের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা ও জেলা আমীর মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে বিক্ষোভ শেষে স্মারক লিপি প্রদান করা হয়। এতে জামায়াতের জেলা ও পৌর এলাকার প্রায় অর্ধহাজার নেতাকর্মী অংশ নেন।

    এর আগে ইসলাম আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি গাজী এনামূল হক ও একরামুল হক ভূঞার নেতৃত্বে স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে দেন। পরে খেলাফতে মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমেদ ও সেক্রেটারি মাওলানা সানাউল্লাহর নেতৃত্বে পাঁচ দফা দাবিসহ স্মারক লিপি জেলা প্রশাসক বরাবর তুলে দেওয়া হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এসব স্মারক লিপি গ্রহণ করেন।

    জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার স্মারক লিপিতে উল্লেখিত পাঁচ দফা হলো :

    ১. আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন।
    ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
    ৩. আবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
    ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
    ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ফেনী নিউজ
    • Website

    Related Posts

    প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

    https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbnpbd.org%2Fvideos%2F2760145690998904%2F&show_text=false&width=560&t=0

    ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু

    Leave A Reply Cancel Reply

    • Popular
    • Recent
    • Top Reviews
    September 27, 2025

    বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এসএসসি’২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    September 27, 2025

    দূর্গাপূজা উপলক্ষ্যে পরশুরামে‎জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

    September 27, 2025

    পরশুরামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    March 11, 2026

    প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

    January 25, 2026

    https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbnpbd.org%2Fvideos%2F2760145690998904%2F&show_text=false&width=560&t=0

    January 10, 2026

    ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু

    Latest Galleries
    Latest Reviews

    সম্পাদক ও প্রকাশক : রফিকুল ইলসাম

    সার্কুলেশন ও বিজ্ঞাপন সংক্রান্ত যোগাযোগ: ০১৮১৮৪২৩৩৯৬

    অফিস: এস এস কে রোড ,ফেনী।, ৩৯০০ ফেনী বাংলাদেশ। মোবাইল নাম্বার: ০১৮১৯৮১৪৪৭২, ইমেইল: feninewsbd@gmail.com

    Copyright © 2026 ThemeSphere. Powered by WordPress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.