Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষঃ
    • প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
    • https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbnpbd.org%2Fvideos%2F2760145690998904%2F&show_text=false&width=560&t=0
    • ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু
    • বাজার ব্যবসায়ীদের আয়োজনে মুন্সীরহাটে খালেদা জিয়ার জন্য দোয়া
    • নিখোঁজের চারদিনেও সন্ধান খোঁজ মেলেনি শিশু আরাফের
    • ধানক্ষেত থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফেনীর শাহরিয়ার
    Facebook X (Twitter) LinkedIn Instagram Twitch
    Feni News
    • হোম
    • সর্বশেষ
    • জাতীয়
    • আর্ন্তজার্তিক
    • রাজনীতি
    • অর্থনীতি
    • ফেনী জেলা
      • ছাগল নাইয়া
      • দাগনভূঁয়া
      • পরশুরাম
      • ফুলগাজী
      • সোনাগাজী
    • খেলাদুলা
    • বিনোদন
    • ধর্মীয়
    • শিক্ষা
    Feni News
    You are at:Home»ফেনী জেলা»ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

    ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

    0
    By ফেনী নিউজ on October 27, 2025 হোম

    তফসিল ঘোষণার আগে গণভোট আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সাংবিধানিক আদেশ জারি, জুলাই সনদের আলোকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা।

    চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, উপদেষ্টা ও ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মীর আহমেদ মীরু, জেলা সেক্রেটারি ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা একরামুল হক ভূঁইয়া, ফেনী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী।

    বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছিল, সরকার তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। সংস্কারের নামে প্রণীত জুলাই সনদ নোট অব ডিসেন্টের কারণে সংস্কারের দলিল না হয়ে রাজনৈতিক মতামতের দলিলে পরিণত হয়েছে। এখনো সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারিত হয়নি। অন্যদিকে ফ্যাসিবাদের দোসরদের বাড়াবাড়ি সীমা ছাড়িয়েছে, কিন্তু তাদের বিচারের উদ্যোগ দেখা যাচ্ছে না।

    তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে উৎসর্গিত রক্তের দায় শোধ করতে রাজপথে থাকা ছাড়া বিকল্প নেই। ৫ দফা দাবিতে দেশজুড়ে আজকের কর্মসূচি পালন করা হচ্ছে। যদি তাতেও সরকারের বোধোদয় না ঘটে, তাহলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।

    এ সময় দেশের চলমান রাজনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বক্তারা শঙ্কা প্রকাশ করেন। তারা বলেন, অব্যবস্থাপনা ও বিচারহীনতার সংস্কৃতি দেশে অপরাধপ্রবণতা বাড়িয়ে দিয়েছে। এসব বিষয়ে প্রশাসন ও সরকারের কার্যকর পদক্ষেপের অভাব জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ফেনী নিউজ
    • Website

    Related Posts

    প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

    https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbnpbd.org%2Fvideos%2F2760145690998904%2F&show_text=false&width=560&t=0

    ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু

    Leave A Reply Cancel Reply

    • Popular
    • Recent
    • Top Reviews
    September 27, 2025

    বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এসএসসি’২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    September 27, 2025

    দূর্গাপূজা উপলক্ষ্যে পরশুরামে‎জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

    September 27, 2025

    পরশুরামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    March 11, 2026

    প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

    January 25, 2026

    https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbnpbd.org%2Fvideos%2F2760145690998904%2F&show_text=false&width=560&t=0

    January 10, 2026

    ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু

    Latest Galleries
    Latest Reviews

    সম্পাদক ও প্রকাশক : রফিকুল ইলসাম

    সার্কুলেশন ও বিজ্ঞাপন সংক্রান্ত যোগাযোগ: ০১৮১৮৪২৩৩৯৬

    অফিস: এস এস কে রোড ,ফেনী।, ৩৯০০ ফেনী বাংলাদেশ। মোবাইল নাম্বার: ০১৮১৯৮১৪৪৭২, ইমেইল: feninewsbd@gmail.com

    Copyright © 2026 ThemeSphere. Powered by WordPress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.