Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষঃ
    • https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbnpbd.org%2Fvideos%2F2760145690998904%2F&show_text=false&width=560&t=0
    • ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু
    • বাজার ব্যবসায়ীদের আয়োজনে মুন্সীরহাটে খালেদা জিয়ার জন্য দোয়া
    • নিখোঁজের চারদিনেও সন্ধান খোঁজ মেলেনি শিশু আরাফের
    • ধানক্ষেত থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফেনীর শাহরিয়ার
    • পরশুরামে নারী ও কন্যাকে প্রাণনাশের হুমকি, বসতবাড়িতে হামলার অভিযোগ
    Facebook X (Twitter) LinkedIn Instagram Twitch
    Feni News
    • হোম
    • সর্বশেষ
    • জাতীয়
    • আর্ন্তজার্তিক
    • রাজনীতি
    • অর্থনীতি
    • ফেনী জেলা
      • ছাগল নাইয়া
      • দাগনভূঁয়া
      • পরশুরাম
      • ফুলগাজী
      • সোনাগাজী
    • খেলাদুলা
    • বিনোদন
    • ধর্মীয়
    • শিক্ষা
    Feni News
    You are at:Home»হোম»নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ফেনীর হাজীর বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা

    নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ফেনীর হাজীর বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা

    0
    By ফেনী নিউজ on December 9, 2025 হোম

    নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কের ইয়াম্মী ফুড অ্যান্ড হাজীর বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

    ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, ইয়াম্মী ফুড অ্যান্ড হাজীর বেকারির বিভিন্ন পণ্য ক্রয় করে একাধিক ভোক্তা প্রতারিত হন এবং এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন এবং জেলা পুলিশের একটি টিম যৌথভাবে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে।

    অভিযানে দেখা যায়—

    • নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন
    • স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার
    • খবরের কাগজ দিয়ে মোড়কীকরণ
    • নিম্নমানের লবণ ব্যবহার
    • কেমিক্যাল মিশ্রিত রঙিন চেরিফল প্রস্তুত
    • পচা ও বাসি খাবার সংরক্ষণ
    • পোড়া তেল ব্যবহার
    • শ্রমিকদের স্বাস্থ্য ফিটনেস সনদ না থাকা

    এ সকল অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল্লাহ আল মামুনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় আগামী ১০ দিনের মধ্যে সকল অনিয়ম ও ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

    জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, “যৌথ তদারকিতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় সতর্ক করা হয়েছে। ১০ দিন পর আবারও ফ্যাক্টরি পরিদর্শন করা হবে।”

    সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, “ভেজাল ও অনিয়ম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সব দপ্তরের সহযোগিতায় জেলায় নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত রয়েছে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ফেনী নিউজ
    • Website

    Related Posts

    https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbnpbd.org%2Fvideos%2F2760145690998904%2F&show_text=false&width=560&t=0

    ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু

    বাজার ব্যবসায়ীদের আয়োজনে মুন্সীরহাটে খালেদা জিয়ার জন্য দোয়া

    Leave A Reply Cancel Reply

    • Popular
    • Recent
    • Top Reviews
    September 27, 2025

    বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এসএসসি’২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    September 27, 2025

    দূর্গাপূজা উপলক্ষ্যে পরশুরামে‎জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

    September 27, 2025

    পরশুরামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    January 25, 2026

    https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbnpbd.org%2Fvideos%2F2760145690998904%2F&show_text=false&width=560&t=0

    January 10, 2026

    ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু

    January 7, 2026

    বাজার ব্যবসায়ীদের আয়োজনে মুন্সীরহাটে খালেদা জিয়ার জন্য দোয়া

    Latest Galleries
    Latest Reviews

    সম্পাদক ও প্রকাশক : রফিকুল ইলসাম

    সার্কুলেশন ও বিজ্ঞাপন সংক্রান্ত যোগাযোগ: ০১৮১৮৪২৩৩৯৬

    অফিস: এস এস কে রোড ,ফেনী।, ৩৯০০ ফেনী বাংলাদেশ। মোবাইল নাম্বার: ০১৮১৯৮১৪৪৭২, ইমেইল: feninewsbd@gmail.com

    Copyright © 2026 ThemeSphere. Powered by WordPress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.