Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষঃ
    • পরশুরামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
    • বেগম রোকেয়া দিবসে‎ ফেনীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান
    • নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ফেনীর হাজীর বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা
    • ফুলগাজীতে বেগম খালেদা জিয়ারনিজ বাড়িতে সুস্থতা কামনায় দোয়া মাহফিল
    • পরশুরামে অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
    • ফেনী সরকারি কলেজের শিক্ষক বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা
    Facebook X (Twitter) LinkedIn Instagram Twitch
    Feni News
    • হোম
    • সর্বশেষ
    • জাতীয়
    • আর্ন্তজার্তিক
    • রাজনীতি
    • অর্থনীতি
    • ফেনী জেলা
      • ছাগল নাইয়া
      • দাগনভূঁয়া
      • পরশুরাম
      • ফুলগাজী
      • সোনাগাজী
    • খেলাদুলা
    • বিনোদন
    • ধর্মীয়
    • শিক্ষা
    Feni News
    You are at:Home»হোম»চট্টগ্রামে বাস–ট্রাক ভয়াবহ সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু, আহত ২০

    চট্টগ্রামে বাস–ট্রাক ভয়াবহ সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু, আহত ২০

    0
    By ফেনী নিউজ on November 16, 2025 হোম

    চট্টগ্রামের সীতাকুণ্ডের বটতল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এলাকাজুড়ে তৈরি হল এক ভয়াবহ দৃশ্য। কয়েক সেকেন্ডের মধ্যেই নারী ও শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষের ধাক্কায় সিডিএম পরিবহনের বাসের সামনের অংশ দুমড়ে যায়, ট্রাকটিও পাশের দিকে ছিটকে পড়ে। এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড পৌরসভার বটতল এলাকায় চট্টগ্রামমুখী মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, সিডিএম পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক লাশ আসতে থাকে। দুর্ঘটনার পরপরই সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

    স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানান, কারও হাত বিচ্ছিন্ন, কারও পা নেই। ক্ষতবিক্ষত শরীর দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন। চারজনের লাশ এখনও বটতলের ঘটনাস্থলে পড়ে আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    জানা গেছে, দুর্ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে উদ্ধার করে অন্তত ২০ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গুরুতর ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এদিকে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। কিভাবে এই মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটলো, সেটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ফেনী নিউজ
    • Website

    Related Posts

    বেগম রোকেয়া দিবসে‎ ফেনীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান

    নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ফেনীর হাজীর বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা

    ফুলগাজীতে বেগম খালেদা জিয়ারনিজ বাড়িতে সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    Leave A Reply Cancel Reply

    • Popular
    • Recent
    • Top Reviews
    September 27, 2025

    বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এসএসসি’২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    September 27, 2025

    দূর্গাপূজা উপলক্ষ্যে পরশুরামে‎জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

    September 27, 2025

    পরশুরামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    December 9, 2025

    পরশুরামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া

    December 9, 2025

    বেগম রোকেয়া দিবসে‎ ফেনীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান

    December 9, 2025

    নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ফেনীর হাজীর বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা

    Latest Galleries
    Latest Reviews

    সম্পাদক ও প্রকাশক : রফিকুল ইলসাম

    সার্কুলেশন ও বিজ্ঞাপন সংক্রান্ত যোগাযোগ: ০১৮১৮৪২৩৩৯৬

    অফিস: এস এস কে রোড ,ফেনী।, ৩৯০০ ফেনী বাংলাদেশ। মোবাইল নাম্বার: ০১৮১৯৮১৪৪৭২, ইমেইল: feninewsbd@gmail.com

    Copyright © 2025 ThemeSphere. Powered by WordPress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.